আল-আমিন মহিপুর, কলাপাড়া থেকেঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।পটুয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃমনিরুজ্জামান টিটু এবং সদস্য সচিব তায়েফুর রহমান ইভান সিকাদার সাক্ষরিত এক বার্তায় শুক্রবার (১৬অক্টোবর) এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
ঘোষিত কলাপাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক হয়েছেন মোঃছালাম তালুকদার এবং সদস্য সচিব হয়েছেন মোঃইব্রাহীম হাওলাদার।
এছাড়াও মো.আজিম মোল্লা সিনিয়র যুগ্ম আহবায়ক,মো.ফজলুল হক মুন্সি যুগ্ম আহবায়ক,আ.জব্বার সিকদার মো.তুহিন হোসেন মো.শাহআলম মাতুব্বর,মো.আবু সাঈদ, মো.আলমগীর হোসেন নান্না, মো.রাকিবুল আহসান (মেম্বার) মো.মিজানুর রহমান বেপারী মো.মামুন সিকদার, এবং মো.মেজবাহ উদ্দিন মুন্সীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে ৪৮ জন সদস্য করা হয়েছে।এই কমিটিকে বেঁধে দেয়া সময়ের মধ্যে সম্মেলন করে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।
কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষণা করেন জেলা কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান টিটু কলাপাড়া উপজেলা কৃষক দলের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করে বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন জোরদার করতে একমিটি যথাযথ ভূমিকা রাখবে।পর্যায়ক্রমে সব উপজেলায় এবং প্রতিটি ইউনিয়নে সক্রিয়দের দিয়ে কমিটি হালনাগাদ করা হচ্ছে।
আজকালে কন্ঠ /মিম