মীর মশিউর : পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ২ আসনে সদস্য পদ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মদনপুর নিবাসি মোঃ শাহালম ওরপে মোবাইল শাহালম এর সহধর্মিণী মিসেস ফাতেমা আলম। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা পরিষদের নির্বাচন অফিসার শাহানুর খান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি ।
এসময় বগা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪,৫,৬ আসনের মহিলা সদস্য জিন্নাত আরা সহ তার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে মিসেস ফাতেমা আলম বলেন , ‘ জেলা পরিষদ নির্বাচনে আমি ২ নং আসনে সদস্য পদে বিজয়ী হলে জেলা পরিষদের সেবা কে তৃনমূল পর্যায়ে পৌঁছে দিব।‘ মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম এবং থাকব।
তিনি আরো বলেন, আমি মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা, মন্দির, এর উন্নয়ন করেছি এবং বিভিন্ন বাড়িতে টিউবল, পাকা ঘাট করে দিয়েছি।
এসময় পটুয়াখালীর জেলা পরিষদের নির্বাচন অফিসার শাহানুর খান বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত হবে। আমরা শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন করবো।
আজকালের কন্ঠ /রাকিব