এফ সরকার গাজিপুর : শ্রী শম্ভুনাথ সাহা সভাপতি রাধাগোবিন্দ মন্দির কোনাবাড়ী এর সভাপতিত্বে শ্রী বিনয় চন্দ্র সরকার সাধারণ সম্পাদক রাধাগোবিন্দ মন্দির কমিটি কোনাবাড়ি সঞ্চালনায় ২৩শে অক্টোবর শনিবার কোনাবাড়ী থানা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়। বাবু নারায়ন চন্দ্র সাহা ভারপ্রাপ্ত সভাপতি গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটি, ও বাবু অরুণ কুমার সাহা সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির স্বাক্ষরিত কোনাবাড়ী থানা পূজা উদযাপন কমিটির (আংশিক) ঘোষণা করেন।শ্রী রুহিদাস সাহা-সভাপতি ও সঞ্জিত কুমার দে সরকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কোনাবাড়ী থানা পূজা উদযাপন কমিটি গঠন করেছে গাজীপুর মহানগর কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি। কোনাবাড়ী পানপট্টি কেন্দ্রীয় পূজা মণ্ডপের সামনে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির শ্রী বাবু সুব্রজ্যোতী দাস, সিনিয়র সহ সভাপতি, শ্রী সুধীর চন্দ্র সরকার, সহ সভাপতি, শ্রী স্বপন সাহা সহ সভাপতি, শ্রী বিনয় চন্দ্র সরকার যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রী সমীর চন্দ্র দাস সহ সাধারণ সম্পাদক, শ্রী অভিরাম ঘোষ কোষাধ্যক্ষ, নির্মল কর্মকার সহ কোষাধ্যক্ষ, নিতাই চন্দ্র সাংগঠনিক সম্পাদক, শ্রী নির্মল কর্মকার সহ সাংগঠনিক সম্পাদক , এ ছাড়াও উপস্থিত ছিলেন বাবু স্বপন কুমার,
বাবু অভিরাম চন্দ্র সরকার সাধারন সম্পাদক মহা শ্মশান কমিটি।বাবু নিবেশ চন্দ্র সরকার সাধারণ সম্পাদক কড্ডা বাজার রাধা মাধব মন্দির কমিটি। পরিতোষ সাহা, শ্রী নারায়ন দেব সাহা, শ্রী নিতাই বর্মন, শ্রী প্রশান্ত দেবনাথ, শ্রী সুভাষ চন্দ্র দাস, শ্রী অমল চন্দ্র বর্মন, শ্রী জুয়েল বর্মন শ্রী সুজিত বর্মন, শ্রী সুকুমার, সুজন চন্দ্র সাহা, সত্য রঞ্জন দাস, বীরেন্দ্র সরকার, শ্রী সুকুমার, শ্রী সনেট সাহা, অতুল চন্দ্র রায়, উত্তম কুমার সাহা, শ্রী প্রানবল্লভ দাস, শ্রী মোহন চন্দ্র দাস, শ্রী হরি গোপাল, সন্তোষ কুমার সাহা, শ্রী রামচন্দ্র সাহা, দিলীপ সাহা, শ্রী স্বপন সাহা লিখন সরকার, সুজিত বর্মন, অমল চন্দ্র বর্মন সহ কোনাবাড়ী থানার অন্তর্ভুক্ত সকল মন্দির কমিটির সদস্য বৃন্দ। মহানগর কমিটির সাধারণ সম্পাদক বাবু অরুন কুমার সাহা বলেন আওয়ামী লীগের সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার সব সময় আমাদের এই হিন্দু সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা বিগত দিনে যেকোনো সমস্যা সার্বিক সহযোগিতার জন্য হাত বাড়িয়েছি জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের সার্বিক সহযোগিতা করে আসছেন। আমরা বলতে চাই আগামী দিনে আমাদের এই গাজীপুর মহানগরের যতগুলো পূজামণ্ডপ আছে সবগুলি পূজা মন্ডপ সামাজিক ও আর্থিকভাবে সহোযোগিতা দিয়ে যাবেন বলেও তিনি জানান।তিনি আরো বলেন আপনাদের কোন সমস্যা হলে সাথে সাথে আমাদের কে জানাবেন আমরা মহানগর কমিটি কেন্দ্রীয় কমিটির সকলকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করব এই প্রতিশ্রুতি তিনি দেন। সভাপতির অনুমতিক্রমে মহানগর কমিটির সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।
আজকালের কন্ঠ /এফ সরকার /মিজান