মোঃমেহেদী হাসান(বাচ্চু)পটুয়াখালীঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের নির্দেশে দেশের সকল কমিটি পুর্নগঠনের নির্দেশ।
এর ধারাবাহিকতায় পটুয়াখালী জেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটি গঠনের ঘোষণা করা হবে বলে এ কমিটিতে নুতান পুরান একাধিক প্রার্থীতার আবাস পওয়া যায়, সাধারণ সম্পাদক পদেও একাধিক প্রার্থীর অংশ গ্রহণ করতে পারে বলে জানা যায়, একাধিক প্রার্থীদের মধ্যে শ্রমিক জনতার সমর্থনে এগিয়ে আছেন, শ্রমিক নেতা মোঃ জামাল সরদার ।
পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃজামাল সরদার ২০০৯ সালে রিকশা চালক ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটের ব্যাবদানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১৩ সালে রিকশা শ্রমিক ইউনিয়নে আবারো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। পরে ২০১৫ সালে বঙ্গবন্ধু সৈনিক লীগ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করে। ২০১৫ সালে জাতীয় শ্রমিকলীগ পটুয়াখালী সদর উপজেলা শাখার সহ সাংগঠনিক পদে থেকে দায়িত্ব পালন করেন। আবার ২০১৬ সালে জাতীয় শ্রমিকলীগ পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে থেকে দায়িত্ব পালন করে আসছে।২০১৭ সালে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক পদে থেকে অদ্য পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।এ বিষয়ে মোঃ জামাল সরদার বলেন, আমি জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পদ চেয়েছি যদি আমি যোগ্য হয়ে থাকি তাহলে নেত্রীবৃন্দ।
আমাকে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনোনিত করবেন সেটা সিনিয়র নেত্রীবৃন্দের সিদ্ধান্ত, আমি ও আমার পরিবার বর্গ আওয়ামীলীগের সাথে আছি থাকব এটাই আমার সিন্ধান্ত। বিগত দিনে বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করে আসছি, দিন রাত পরিশ্রম করে শ্রমিকদের অধিকার আদায় সোচ্চার হয়ে অক্লান্ত পরিশ্রমের ফলে শ্রমিকদের সুখ দুঃখে কাঁধে কাধ মিলিয়ে সংগঠনের কাজ করে আসছি। ভবিষ্যৎতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি এজন্য সবার কাছে দোয়া কামনা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতী মানুষের।
বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, শ্রমিক নেতা মোঃ জামাল সরদার একজন শ্রমিক বান্ধব নেতা তাই শ্রমিকেরা তার নামের আগে বলেন শ্রমিক বন্ধু জামাল ভাই,দীর্ঘদিন যাবত শ্রমিকদের পাশে আছেন ভবিষ্যতে ও
থাকবেন।
আজকালের কন্ঠ /মিম