মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে একাত্মতা ঘোষণা করে সারাদেশের ন্যায় বান্দরবানের আলীকদম উপজেলায় কর্মবিরতি পালন করছেন প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।
১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুই হাজার বারোয়ের আলোকে প্রস্তাবিত জনবহুল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন সহ এই সময় পাঁচ দফা দাবি তুলে ধরেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা।
আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী’দের এই কর্মসূচি পালন করতে দেখা যায়। আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ বলেন, তাদের দাবি মেনে না নিলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালন করে যাবেন বলে জানান তিনি।
আজকালের কন্ঠ /রাকিব