Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১২, ২০২২ , ৩:১৪ অপরাহ্ণ

জাতীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীর শোক

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বলেন, বাংলাদেশের অভ্যুদয় এবং গণতান্ত্রিক আন্দোলনে সৈয়দা সাজেদা চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংসদীয় গণতন্ত্রে জাতীয় সংসদ উপনেতা হিসেবেও তিনি অনুকরণীয় ভূমিকা পালন করেছেন। সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যু বাংলাদেশের রাজনীতি তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সৈয়দা সাজেদা চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

উল্লেখ্য,জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গতরাত ১১:৪০মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন