Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১১, ২০২২ , ৫:০৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

লেখকঃ আজকালের কণ্ঠ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মিট দ্যা প্রেসে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন- রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের মো. বেলাল, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ছাত্তার, চাঁদপুরের কচুয়ার চাংপুর গ্রামের রবিউল ইসলাম রবু ও একই এলাকার মো. সোহেল।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও ছাত্তারকে আটক করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচটি উদ্ধার করা হয়। পরে চাঁদপুরে অভিযান চালিয়ে বাকি দু’জনকে আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা আছে বলে জানায় পুলিশ সুপার। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোস্তফা কামাল ও ডিবি ওসি শাহাদাত হোসেন টিটো প্রমুখ।

আজকালরে কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন