Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১১, ২০২২ , ২:০৩ অপরাহ্ণ

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হলেন এ্যাড.বশিরুল আলম

লেখকঃ আজকালের কণ্ঠ

মীর মশিউর : পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হলেন আদাবারিয়ার কৃতি সন্তান এ্যাড.বশিরুল আলম।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন তফসিল অনুযায়ী প্রত্যেক উপজেলায় এক জন করে পুরুষ সদস্য পদ রয়েছে।

এক সাক্ষাতকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। সদ্যবিধায়ী পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ।তৃণমূল পর্যায়ের মানুষের সেবা করার সুযোগ আছে বলে জেলা পরিষদ প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন । তার মতে, তৃণমূল মানুষের সেবা করার জন্য জেলা পরিষদ সদস্য পদটি তার কাছে উত্তম মনে হয়।

বশিরুল আলম বলেন, আমি মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা, মন্দির, এর উন্নয়ন করেছি এবং বিভিন্ন বাড়িতে টিউবল, পাকা ঘাট করে দিয়েছি।

তিনি বলেন, আমি এবার নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলে মানুষের সুখে দুঃখে পাশে  ছিলাম এবং থাকব। আমি সকলের কাছে দোয়া চাই।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন