Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১০, ২০২২ , ৫:৪০ অপরাহ্ণ

পরাজিত নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

লেখকঃ আজকালের কণ্ঠ

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার বাউফল : জনগণ হারায়নি, ষড়যন্ত্রের কাছে হেরে গেছি,বাউফলে সদ্য অনুষ্ঠিত হওয়া নাজিরপুর-তাঁতের কাঠি ইউপি উপ নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলনে হেরে যাওয়া নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম ফারুক বলেন,‘নাজিরপুরের জনগণ আমাকে হারায় নি,আমি ষড়যন্ত্রের কাছে হেরে গেছি।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাজিরপুর বাংলাবাজার এলাকায় তার বাস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইব্রাহিম ফারুক আরও বলেন, দলের বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ৭১ সালের পাকিস্তানী হানাদার বাহিনীর মত তান্ডব চালিয়ে যাচ্ছে। হামলা ভাঙচুর করা হয়েছে সাংবাদিক, সংখ্যালঘু হিন্দু পরিবারসহ ৪০ আওয়ামী লীগ নেতা কর্মীর ঘরবাড়ি। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, লুটপাট করা হচ্ছে। নৌকার কর্মীদের মামলা হামলার ভয় ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছেন।

তিনি প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন,‘ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসুক জনতার সাথে কয়েকজন পুলিশ সদস্যের বাক বিতন্ডার ঘটনা ঘটে। এসময় উৎসুক জনতা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। কিন্তু ওই মামলা আওয়ামীলীগের অনেককে আসামী করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে নিদোর্ষ মানুষজন ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

ওই সাংবাদিক সম্মেলনে নাজিরপুর ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি শিরীন আক্তার মুক্তা বলেন,‘ এলাকায় থাকতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। সবুজ মৃধা নামের এক ব্যক্তি তার কাছে ফোন দিয়ে ওই দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন,বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদনা ও বাউফল পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড, মনিরুল ইসলাম খান রিপন,বাউফল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রুবেল, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো.আজিজ মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক শাহ-আলম মৃধা,মোঃ ফিরোজ মাস্টার সহ সভাপতি ৮ নং ওয়ার্ড বাউফল পৌরসভা ।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন