Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০১৯ , ৯:০৬ অপরাহ্ণ

রাণীশংকৈলের কনকনে শীতের আপেক্ষায় কাপড় ব্যবসায়ীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ আগাম শীতকে কেন্দ্র করে রাণীশংকৈলের পুরান কাপড়ের ব্যবসায়ীরা ফুটপাতে দোকান সাঁজিয়ে ক্রেতার অপেক্ষায় প্রহর গুনছে।২২ নভেম্বর শুক্রবার শহরের পিপুলতলা বড় মসজিদ থেকে শুরু করে শিবদীঘি উপজেলা পরিষদের গেট পর্যন্ত প্রায় অর্ধশতাধিক দোকান ক্রেতাবিহীন অবস্থায় দেখা যায়। কারণ হিসেবে জানা যায়, এখনো শীতের প্রভাব তেমন নেই তাই মানুষের চাহিদাও কম।যদিও উত্তরাঞ্চরের মধ্যে রাণীশংকৈলে শীতের প্রভাব একটু বেশি, আর সে কারনেই আগাম দোকান খুলে বসেছে উপজেলার শহরের ফুটপাতে গরম কাপড় ব্যবসায়ীরা।কনকন শীতের সময় নিম্নবৃত্তদের স্বল্পমূল্যে শীতবস্ত্র কেনার জন্য উপযোগী হয়ে ওঠে এই সকল ফুটপাতের মোটা কাপড়ের দোকান গুলো।উপজেলায় গরীব নিম্নবৃত্ত ও খেটে খাওয়া মানুষের বেশির ভাগই বাস করে মাটির অথবা বাঁশের তৈরী ঘরে। শীতের তিব্রতা বেড়ে গেলেই গ্রামের এই লোকজন কাপড় কেনার জন্য ভিড় জমান বলে জানান কাপড় ব্যবসায়ী ফরিদ। ভোর রাতে কিছুটা শীত অনুভব হলেও প্রায় সারা দিনই রৌদ্রের দেখা পাওয়া যায়। ফলে মোটা কাপড়ের চাহিদাও এখন কম। তবে এই শীত মৌসুমে দোকানীরা কনকনে শীতের আপেক্ষায় প্রহর গুনছেন।

আজকালের /সফিকুল ইসলাম শিল্পী /মিজান

প্রিন্ট করুন