Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:২৫ অপরাহ্ণ

রাজধানীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় দ্রুতগামী গাড়ির (অজ্ঞাতনামা) ধাক্কায় মো. শরিফ খান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

শরিফ খানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোরসালিন জাগো নিউজকে জানান, গুরুতর আহতাবস্থায় যাত্রাবাড়ী পুলিশ তাকে আমার কাছে দিলে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর বেশি আমি কিছু বলতে পারবো না ভাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন