Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৬, ২০২২ , ৬:১২ অপরাহ্ণ

ঢাকা-দিল্লি সাত সমঝোতা স্মারক সই

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে পানি বণ্টনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদর্শনে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব সমঝোতা স্মারক সই হয়।

স্মারকগুলোর মধ্যে একটি হচ্ছে রহিমপুর হয়ে সিলেটের উচ্চ সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় বাংলাদেশের কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার।

এছাড়া বাংলাদেশ ও ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারক, স্পেস টেকনোলজি বা মহাকাশ প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন