Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৬, ২০২২ , ১১:১৩ পূর্বাহ্ণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৬

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৩৯৮ পিস ইয়াবা, ৫২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫০৮ গ্রাম গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ /মিম

প্রিন্ট করুন