গাজিপুর প্রতিনিধি : গাজিপুর সিটি করপোরেশন কোনাবাড়ী থানার নতুনবাজার এলাকার এরা পাম্প পার্শ দিয়ে যে রাস্তাটি আমবাগ যাতায়াতের করা হয়।এ রাস্তার মধ্যবর্তী ফকির মার্কেট এর সামনে দিয়ে রাস্তার উপরে দেখা যায় যে, পানির স্রোত বইছে,খানাখন্দে ভরা এই রাস্তার দু’পাশে সহস্রাধিক পুরাতন গার্মেন্টসের ঝুটের গোডাউন পুরাতন এক্সোসোরিজ মালামালের ক্রয়-বিক্রয়ের স্থান। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত আমবাগ পশ্চিমপাড়া উত্তরপাড়ার হাজার হাজার জনসাধারণ চলাচল করেন। এমনকি বিভিন্ন গোডাউনের মালামাল ট্রাক ট্রলি দিয়ে আনা নেয়া করা হয়। তাই এই রাস্তাটি সকলের জন্য অতিব জরুরী, মেরামত করা দরকার।
নবী হোসেন নামের একজন ব্যবসায়ী বলেন রাস্তাটির অবস্থা খারাপ থাকায় আমাদের ব্যবসা-বাণিজ্যে অনেক সমস্যা হচ্ছে আমরা মালা মাল আনা-নেওয়া এমনকি বিক্রিও করতে পারছিনা। আমাদের দাবি যাতে এই রাস্তাটি অতিসত্বর মেরামত করে, আমরা এটা চাই।
তিনি বলেন আমরা শুনেছি কিছুদিন আগে এ রাস্তা টির কাজ ধরবে কিন্তু এখন পর্যন্ত কাজ না ধরায় আমরা হতাশাগ্রস্থ। এলাকাবাসী ও সকল ব্যবসায়ীর জোর দাবী রাস্তাটি যাহাতে মেরামত করা হয়।
আজকালের কন্ঠ /কবির /মিজান