Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৫, ২০২২ , ৫:২৫ অপরাহ্ণ

কুয়াকাটা পৌর মেয়রকে প্রাণনাশের হুমকির অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরিফুর রহমান, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি : পটুয়াখালির কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে কুয়াকাটা পৌর মেয়র ও তার লোকজনের ওপর হামলা চেষ্টা ও প্রাণনাশে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের ভাতিজা মোঃ আবু বক্কর হাওলাদার এ সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও তার ভাই ইউ,পি চেয়ারম্যানের পালিত কুয়াকাটা পৌর যুবলীগ নেতা রফিক ফরাজীকে দায়ি করা হয়।

আবুবক্কর হাওলাদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ওমমএস এর চাল বিতরণে অনিয়ম তদন্তে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হয়। সেখানে পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার উপস্থিত হলে তাকে ও তার পরিবারের সদস্যদের হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেয় রফিক বাহিনী। শুক্রবার রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার তুলাতলীর এ ঘটনায় সাবেক পৌর মেয়র আঃ বারেক মোল্লা ও তার ভাই লতাচাপলী ইউ,পি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার হাত ছিল বলেও দাবি করা হয়।পরে ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সাবেক পৌর মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা বলেন, উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এখানে প্রাণনাশের হুমকির ঘটনা বা কাউকে হেনস্তা করা হয়নি।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন