Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৪, ২০২২ , ৭:০৬ অপরাহ্ণ

রাজবাড়ীতে মাদক চক্রের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে উল্টে মানব বন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

রাজবাড়ী জেলা সংবাদাতা : রাজবাড়ীর গোয়ালন্দে মাদক চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এশিয়ান টিভি ও মানব জমিন পত্রিকার সাংবাদিক গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সুজন খোন্দকারের বিরুদ্ধে উল্টো মানববন্ধন করেছে ওই মাদক চক্র।

মাদক চক্রের অনুষ্ঠিত ওই মানববন্ধনের প্রতিবাদে রোববার সকালে গোয়ালন্দ বাজারে সাংবাদিক বৃন্দ এক সংবাদ সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে সুজন খোন্দকার জানান. আমি যথেষ্ঠ প্রমান সংগ্রহের পর গত ২ সেপ্টেম্বর এশিয়ান টিভি ও মানব জমিন পত্রিকায় গোয়ালন্দের মাদক চক্রের বিরুদ্ধে আমি সংবাদ প্রকাশ করি। এরই জের হিসেবে পূর্ব শত্রুতার জের ধরে ওই মাদক চক্র ৩ সেপ্টেম্বর আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ভাবে একটি মানববন্ধন করে। এ মানববন্ধনের আমি জোর প্রতিবাদ জানাই।

এ ছাড়াও ওই মাদক চক্র আমাকে যে কোন সময় প্রাণ নাশ বা যে কোন রকমের বড় ধরনের ঘটনা ঘটাতে পারে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিশুক প্রমুখ। বক্তারাঅনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গোয়ালন্দের সংঘবদ্ধ এই মাদক চক্রের গ্রেফতারের দাবি জানান।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন