মোঃমেহেদী হাসান(বাচ্চু)পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকি থানা পুলিশের অভিযানে ৩ হাজার ৭ শত ৫৫ পিচ ইয়াবাসহ রুবেল সরদার (২৮), নামের এক জনকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।গ্রেফতারকৃত রুবেল বাউফল পৌরসভাধীন সদর মুসলিম পাড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রশিদ সরদারের ছেলে।
শুক্রবার ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় দুমকি থানার পায়রা সেতুর টোলপ্লাজা থেকে জব্দকৃত অবৈধ ইয়াবাসহ আসামি রুবেলকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানাজায়, জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম) (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান, সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল শাহেদ আহম্মেদ চৌধুরীর নির্দেশনায় এবং দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর তত্বাবধানে এস আই সাকায়েত,এস আই রাজিব, পি,এস,আই ইব্রাহীম ও অন্যান্য সংগীয় ফোর্সসহ লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান পরিচালনা করে রুবেল হাওলাদারকে আটক করে এবং তাহার নিকট হইতে ৩ হাজার ৭ শত ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আজকালের কন্ঠ /রাকিব