Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২২ , ২:৩৪ অপরাহ্ণ

আলীকদম বাজারে টমটমের অতিরিক্ত যানজটের কারণে জনগনের ভোগান্তি ইউএনও

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানে আলীকদম উপজেলায় টমটম, মিনি টমটম অটোরিকশার অনিয়ন্ত্রিত যানজট নিরসন ও চকরিয়া লামা আলীকদম সড়কে লাইসেন্স ও ফিটনেস বিহীন বাস ও জীপ গাড়ির পরিবর্তনে টমটম-মিনি টমটম চালক, বাস ও জীপ মালিক সমবায় সমিতির সাথে আলীকদম উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩রা সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলামের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে আলীকদম উপজেলার টমটম-মিনি টমটম চালক ও চকরিয়া লামা আলীকদম বাস ও জীপ মালিক সমবায় সমিতির শীর্ষ নেতাদের উপস্থিতিতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। আলীকদম থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার। আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন। আলীকদম উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বাবু দুংড়িমং মার্মা। সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন বিএ। নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন। ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং মুরুং সহ টমটম ও মিনি-টমটম চালক এবং চকরিয়া লামা আলীকদম বাস ও জীপ মালিক সমবায় সমিতির শীর্ষ পর্যায়ে প্রতিনিধি দলের নেতা’রা উপস্থিত ছিলেন এবং পরামর্শ মূলক বক্তব্য রাখেন নেতা’রা।

নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম বক্তব্য বলেন, দীর্ঘদিন ধরে আলীকদমে গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার গুলোতে অতিরিক্ত যানজটে শৃঙ্খলা বিনষ্ট সহ জনগনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যানজটের অন্যতম কারণ হচ্ছে মাত্রাধিক টমটম মিনি টমটম ও অদক্ষ চালকের কারনে। তিনি বলেন শৃঙ্খলা রক্ষায় দুর্ঘটনা সৃষ্টিকারী গাড়ি এবং চালককে চিহ্নিত করতে টমটম গুলোতে গাড়ির নাম্বার, চালকের ছবি ও মোবাইল নাম্বার সম্বলিত স্টিকার লাগানোর প্রতি গুরুত্ব তাগিদ দেন তিনি।

আজকালের কন্ঠ /আরএ

প্রিন্ট করুন