মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারকে নির্মমভাবে হত্যা ২০০৫ সালে ১৭আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা ২০০৪ সালে ২১আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
৩১শে আগস্ট বুধবার আলীকদম উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় মার্ঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে আলীকদম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে মিলিত হয়।
আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিনের উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুব ও শ্রমবিষয়ক সম্পাদক ফিলিপ ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক কেলু মং মার্মা, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমর রঞ্জন বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বাবু দুংড়িমং মার্মা, ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ হাজারও অধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তা’রা বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নামক দলের নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আমরা ধৈর্য্য ধারণ করছি। আওয়ামী লীগের নরম ও গরম দুই মাঠেই খেলার অভিজ্ঞতা আছে। বাঘকে বিড়ালের ভয় দেখিয়ে লাভ নেই। দেশনেত্রী শেখ হাসিনাকে হত্যার করতে বার বার চেষ্টা করছেন কিন্তু পারেননি। আগামীতেও পারবেন না। বিএনপি’র সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আবারো শেখ হাসিনার উন্নয়নের সরকার গঠনে আমরা ঐক্যবদ্ধ বক্তারা হুশিয়ার দেন।
আজকালের কন্ঠ /আর