Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩১, ২০২২ , ১২:৪২ অপরাহ্ণ

পরিস্থিতি সামাল দিতে সরকার প্রয়োজনীয় সবকিছু করছে : জ্বালানি উপদেষ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিকল্প কোনো দেশ থেকে ডিজেল আমদানি করা হলে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যেতে পারে। অন্য দেশ থেকে ডিজেল আনার সুযোগ এসেছে ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, তেলের আন্তর্জাতিক বাজার জটিল। এর সঙ্গে ভূ-রাজনীতির সম্পর্ক আছে। কেবল বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকার প্রয়োজনীয় সবকিছু করছে। সরকার দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।

আগামীতে জ্বালানি তেলের দাম কমবে কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে ও আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

আজকালের কন্ঠ /আরএম

প্রিন্ট করুন