সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট প্রতিনিধি : খুলনা কর অঞ্চল বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শেষ হয়েছে। শনিবার থেকে মঙ্গরবার ৪ দিন ব্যাপী এবারের এ মেলায় সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৬৫ লক্ষ টাকা। এছারা মেলার শেষ দিন বিকাল পর্যন্ত রিটার্ন জমা পরেছে ৩২৬০টি এবং মোট সেবা গ্রহণ করেছে ৫৩৭২ জন ও নতুন করদাতার সংখ্যা ১৩৮ । বিকালে খুলনা কর অঞ্চলের সার্কেল ১৪, বাগেরহাটের উপ-কর কমিশনার মো. হেদায়েত আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এছারাও কর পরিদর্শক মো. জিল্লুর রহমান আরও জানান, সরকার ঘোষিত এবারের আয়কর মেলা ছিল উৎসব মূখর পরিবেশ, তাছারা গত বছরের তুলনায় রাজস্ব আদায় হয়েছে অনেক বেশী। উল্লেখ্য গত শনিবার শুরূ হওয়া, বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে এই আয়কর মেলার উদ্বোধন করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
আয়কর মেলায় সেবা প্রার্থীদের রিটার্ন ফরম পুরন করে দেয়াসহ আয়কর বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদান করা হয়।
আজকালের কন্ঠ /মিজান