Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৯, ২০২২ , ৭:৫৯ অপরাহ্ণ

দুর্গাপুরে বিষপানে কিশোরের আত্মহত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আলী আকবর (১৬) এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল রোববার বিকেলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। কিশোর আলী উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের লোহারগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোর আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। গত শনিবার রাতে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের মাঠে গিয়ে বিষপান করে সে। পরে মাঠে ছটফট করতে থাকলে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিস আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোর আলীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন