Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৯, ২০২২ , ৭:৫২ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনালী ব্যাংকের এমডির শ্রদ্ধা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জানিয়েছেন মো. আফজাল করিম।

গতকাল রোববার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন তিনি।পরে প্রতিকৃতির সামনে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, তৌহিদুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম সেলিম আহমেদ, মো. নূরুন নবীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /এমএস

প্রিন্ট করুন