ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এর আজ ৪৭তম জন্মদিন | Daily AjKaler Kontho

ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এর আজ ৪৭তম জন্মদিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০১৯, ৭:৪৮ অপরাহ্ন
ব্যারিস্টার  শেখ ফজলে নুর তাপস এর আজ ৪৭তম জন্মদিন

নিজস্ব প্রতিনিধি : শেখ ফজলে নুর তাপস পেশায় একজন আইনজীবি। তিনি ১৯৯৭ সালে ইংল্যান্ড থেকে বার এট ল ডিগ্রী লাভ করে বাংলাদেশে আইন পেশায় প্রবেশ করেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকার পক্ষের আইনজীবি হিসেবে কাজ করেন। ২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত¡াবধায়ক সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলে শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার তাপস এবং সবগুলো মামলায় বিজয় লাভ করেন।

আওয়ামী লীগ সমর্থক আইনজীবিরা বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ ও আওয়ামী আইনজীবি পরিষদ নামে দুটি সংগঠনে দীর্ঘদিন যাবত বিভক্ত থাকার পরে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে শেখ ফজলে নুর তাপসের নেতৃত্বে এক হয়। বাংলাদেশ আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের নাম “বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ” এবং শেখ তাপস এর সদস্য সচিব।

তাপস ২০০৮ সালে প্রথমবারের মত সংসদের সদস্য নির্বাচিত হন এবং পরপর তিনবার ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী এলাকা হলো ঢাকা-১২। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে প্রাণে বেঁচে যাওয়া মাত্র চার বছরের শিশু আজকের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এমপি। আজ সোমবার (১৯ নভেম্বর) এই আইনজীবীর ৪৭তম জন্মদিন।