Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৯, ২০২২ , ১১:৫২ পূর্বাহ্ণ

১৩ দোকানে আগুন, কোটি টাকার ক্ষতি

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশনের সহকারী পরিচালক শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সহকারী পরিচালক শামীম বলেন, রোববার রাতে এ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসি। এ সময় বরগুনা ও বেতাগীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে।

তিনি আরও জানান, আগুনে ক্ষতির পরিমাণ এখনো বের করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কমপক্ষে দুই কোটি টাকা।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন