Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৮, ২০২২ , ৬:৩৯ অপরাহ্ণ

বিস্ফোরক মামলায় জামায়াত-শিবিরের ১১ জনের বিচার শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশুলিয়া থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানার আদালত এ আদেশ দেন। এছাড়া মামলা থেকে ২৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিচার শুরু হওয়া ১১ আসামি হলেন- আব্দুল বারেক মৃধা, রশিদ সরকার ওরফে মোতালেব মওলানা, খালেক মেম্বার, হাফেজ মো. ওমর ফারুক, হাবিবুর রহমান, আবু সাঈদ, হাবিবুর রহমান-২, আবুল হোসেন মুন্সী, আব্দুল লতিফ তরফদার ও আব্দুল রহমান।

এদিন আসামিরা আদালতে হাজির হন। তাদের পক্ষে আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়ে ২৫ জনকে অব্যাহতির আদেশ দেন। একইসঙ্গে মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ নভেম্বর ধার্য করেন আদালত।

জানা যায়, ২০১৭ সালের ১১ অক্টোবর মাগরিবের নামাজের পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরারা ১২ অক্টোবর হরতালের সমর্থনে আশুলিয়া আব্বাসিয়া মসজিদের পাশে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করে। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মশিউর রহমান নয়ন মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৩ নভেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল ইসলাম।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন