সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার বাউফল : পটুয়াখালীর বাউফলে এক চোরের বিচার করে বিপাকে পড়েছে মো. সাবের হোসেন টিটু নামের এক যুবক। হয়রানি মুলক আসামী করা হয়েছে ওই যুবককে। এমন ঘটনা ঘটেছে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার দুপুরে কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের মো. রুহুল আমিনের ছেলে উৎসব একই গ্রামের পারভেজ মিয়ার ঘর থেকে ২৩শ টাকা চুরি করে। বিষয়টা জানাজানি হলে ওই দিন বিকালে পাকডাল বাজার কমিটির সভাপতি সাবের হোসেন টিটু, মো. হাবিব মাস্টার, রানা মাস্টার ও হেলাল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওই চুরির ঘটনার শালিস মিমাংসা করে দেয়। তবে চুরির বিচার করায় উৎসবের পরিবারের মাঝে ক্ষোভ থেকে যায়।
পরে গত সোমবার সাবের হোসেন টিটুর ছেলে অর্ক (১৫) উৎসবের চাচা শহিদুলের মুদি মনোহারির দোকানে বাকি টাকা ফেরৎ দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিনা কারনে গালমন্দ করার বিষয়ে জানতে টিটু আসলে তাকে গালমন্দ করেন শহিদুল। একপর্যায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। যদিও ওই কোপ লক্ষ্যভ্রষ্ট হয়।
এনিয়ে উভয় পক্ষের মধ্য হাতাহাতি হয়। এমন তুচ্ছ ঘটনা নিয়ে শহিদুল বাদী হয়ে সাবের হোসেন টিটুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। এ বিষয়ে টিটু বলেন, চুরির শালিস করতে গিয়ে আমি বিপাকে পড়েছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, বাদী ও বিবাদীদের মধ্যে বিষয়টি মীমাংসার জন্য বলা হয়েছে।
আজকালের কন্ঠ /আর