Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৮, ২০২২ , ৫:২৮ অপরাহ্ণ

দশমিনায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

দশমিনা-পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় খালের পানিতে ডুবে ইয়ামিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর আরজবেগী গ্রামের কাপুড়িয়া কাচারী এলাকায় এ ঘটনা ঘটে।

ইয়ামিন ঐ এলাকার জাকির গাজীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ইয়ামিন সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির উত্তর পাশে ঝোরা খালে পরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর ওই খালে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিকা বসাক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

দশমিনা থানার এসআই আরএম জাকির হোসেন সাংবাদিকদের জানান, নিহত শিশুটিকে দাফনের জন্য বলা হয়েছে ।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন