Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৮, ২০২২ , ১১:০৫ পূর্বাহ্ণ

এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ হোসেন

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের জন্য বাংলাদেশের ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও জানানো হয়নি সহ-অধিনায়কের নাম। সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করলেনও ছিলেন না কোনো সহ-অধিনায়ক।

তবে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে এক বিবৃতিতে আফিফ হোসেনকে দলের সহ-অধিনায়ক করার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ২০২২-এর জন্য আফিফ হোসেনকে সহ-অধিনায়ক মনোনীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

২২ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডারের জাতীয় দলে অভিষেক হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। এরপর ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের লড়াইয়ে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষে শ্রীলংকা।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন