রাসূল (সা.) কে যে কাজটি করতে আদেশ করা হয়েছে | Daily AjKaler Kontho

রাসূল (সা.) কে যে কাজটি করতে আদেশ করা হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২২, ৩:৪২ অপরাহ্ন
রাসূল (সা.) কে যে কাজটি করতে আদেশ করা হয়েছে

ধর্ম ডেস্ক : মিস্‌ওয়াক হলো মুসলমানদের দাঁত মাজার উপকরণ যা একটি গাছের ডাল, কাঠ বা শিকড়ও হতে পারে। এটি মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুন্নাহ পদ্ধতি। অজু ও গোসলের আগে মেসওয়াক করা সুন্নাত। এছাড়া যেকোন ভালো কাজের পূর্বে নবীজি মিস্‌ওয়াক করতেন।
মিস্‌ওয়াকের ব্যাপারে নবিজীকে আদেশ করা হয়েছে, عَن أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُمِرْتُ بِالسِّوَاكِ حَتَّى خَشِيتُ أَنْ أَدْرَدَ

আনাস (রা.) থেকে বর্ণিত: আল্লাহর রাসূল সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জিবরিল (আ.) আমাকে এত বেশি দাঁতন করতে আদেশ করেছেন যে, তাতে আমি আমার দাঁত ঝরে যাওয়ার আশঙ্কা করছি। সহিহুল জামে হাদিস নম্বর: ১৩৭৫

ওয়াষেলাহ বিন আস্‌ক্বা’ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমাকে মিস্‌ওয়াক করতে আদেশ করা হয়েছে, এতে আমার ভয় হয় যে, হয়তো দাঁতন করা আমার উপর ফরজ করে দেওয়া হবে। আহমাদ ১৬০০৭

মিস্‌ওয়াক গুরুত্বপূর্ণ সুন্নত, عَنْ أَبِي هُرَيْرَةَأَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত: আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মাতের জন্য বা তিনি বলেছেন, লোকদের জন্য যদি কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক সালাতের সঙ্গে তাদের মিস্‌ওয়াক করার হুকুম করতাম। সহিহ বুখারী, হাদিস নং ৮৮৭

আজকালের কন্ঠ /রাকিব