নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপের রাজধানী মালেতে মো. ফয়সাল ইমরান নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ব্রেন স্ট্রোক করে তিনি মারা যান।
জানা যায়, গতকাল বুধবার রাতের খাবার শেষে ঘুমাতে যান ফয়সাল। পরে ঘুমানোর এক ঘণ্টার মধ্যে তিনি ব্রেন স্ট্রোক করেন। এরপর তার সহকর্মীরা তাকে মালের আইজিএমএইচ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফয়সালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইমরানের সাত মাস বয়সী এক ছেলে রয়েছে।
আজকালের কন্ঠ /রতন