Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২২ , ১:১৬ অপরাহ্ণ

আওয়ামীলীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসুচি দুমকিতে ১৪৪ ধারা জারি

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন । দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুমকি উপজেলা শহরে এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানান, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দুমকি উপজেলার বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান আজ মঙ্গলবার সকাল ৯ টায় দুমকি সিনেমা হল পট্টি এলাকায় এ প্রতিবাদ কর্মসুচি ঘোষণা করে। একই সময়ে এবং একই স্থানে দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ বিক্ষোভ সমাবেশের করার ঘোষণা দেয়। এতে ওই স্থানে আইন-শৃঙ্খলা বিঘ্নসহ অপ্রতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় দুমকি উপজেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, মাঠে পুলিশ রয়েছে পরিস্থিতি শান্ত আছে কোন সমস্যা নাই।

এ বিষয়ে দুমকি উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়।সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন