Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২২, ২০২২ , ১:০৬ অপরাহ্ণ

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত দশমিনার শহীদ মামুন মৃধার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ মোশারফ হোসেন দশমিনা-পটুয়াখালী প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধুর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত পটুয়াখালীর দশমিনার শহীদ মামুন মৃধার স্মরণে শহীদদের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার আলীপুরা ইউনিয়ন আওয়ামীলীগ ও শহীদ মামুন মৃধা স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে রোববার (২১ আগষ্ট ) সকাল সাড়ে ১১ টায় ওই ইউনিয়নের পশ্চিম আলীপুরা গ্রামে শহীদ মামুনের বাড়ীর সামনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মুন্সীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন শওকত সহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়েছিলো উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের বিচারের রায় কার্যকরের দাবী জানান।

আলোচনা সভার শুরুতেই শহীদ মামুন মৃধার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শহীদ মামুনসহ সকল শহীদদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে নিহত শহীদ মামুন মৃধাসহ ওই গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাজফিল অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন