Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২২ , ১১:৫৭ পূর্বাহ্ণ

সিরিয়ায় রকেট হামলায় শিশুসহ নিহত ১৪

লেখকঃ আজকালের কণ্ঠ

অনলাইন ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাব শহরের একটি বাজারে রকেট হামলায় পাঁচ শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। আজ শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলাটি চালানো হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। এর আগে উদ্ধারকারী গোষ্ঠী ‘হোয়াইট হেলমেট’ নিহতের সংখ্যা ৯ জন বলে জানিয়েছিল।

হোয়াইট হেলমেট জানায়, উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার ওই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে।

টানা ১১ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাতের কারণে গৃহযুদ্ধে সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন পক্ষ সিরিয়ার একেক অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে। শুক্রবার হামলার শিকার হওয়া আল-বাব শহরটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো প্রদেশের মধ্যে পড়ে।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন