Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২২ , ৫:২৭ অপরাহ্ণ

চল্লিশায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান আাতাউর রহমান মানিক

লেখকঃ আজকালের কণ্ঠ

একে এম এরশাদুল হক জনি, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া বাজারে জাতীয় শোক দিবসে কাঙালী ভোজ আয়োজন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে গতকাল বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীগের সভাপতি আলহাজ্ব মোঃ আাতাউর রহমান মানিক

আহত ইউনিয়ন যুবলীগের সভাপতি, আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান লালু, ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ মিলনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও দলীয় একাধিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দোগে ভারপ্রাপ্ত সভাপতি লাল চান মিয়ার নেতৃত্বে বাগড়া বাজারে মনসুর আহমেদ সুপার মার্কেটের সামনে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক গ্রুপ ও স্থানীয় নব্য আওয়ামী লীগ নেতা বিপ্লব খানের নেতৃত্বে অপর গ্রুপ বাগড়া ফাজিল মাদ্রাসার পাশে কাঙালী ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সোমবার সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়।
বেলা ১২টার দিকে ইউনিয়ন আওয়ামীগের বিতর্কিত নেতাকর্মীরা ৮ নং ওয়ার্ড আওয়ামীগের নেতাদের পাশে গিয়ে উসখানী মুলক বক্তব্য দেওয়া শুরু করে এতে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সভাপতি, মোঃ আবদুল জলিল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান লালু, সুলতান মাহমুদ মিলন সহ কয়েকজন আহত হয়।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে।

আহত নেতাকর্মীদের নেত্রকোনা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আব্দুল জলিল ও লালুকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিলে গতকাল বিকালে নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীগের সভাপতি আলহাজ্ব মোঃ আাতাউর রহমান মানিক ইউনিয়ন নেতাকর্মীদের সাথে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোজ খবর নেন এবং সমবেদনা জানান উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন

আলহাজ্ব আাতাউর রহমান মানিক বলেন, জাতীয় শোক দিবসে দলীয় নেতা কর্মীদের অনাকাঙ্ক্ষিত কলহে নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকাীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি মুলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আহত নেতাকর্মীর দ্রুত সুস্থতা কামনা করছি।

প্রিন্ট করুন