নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানা ৭,৮,৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন ও সকল শহিদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
গতকাল ১৫ আগস্ট (সোমবার) কোনাবাড়ী থানার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে মো. হুমায়ন কবির খান এর সভাপতিত্বে মো. মিজানুর রহমান এর সন্চালনায় উপস্থিত ছিলেন মো. শরবেস আলী সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ,মো. সোলায়মান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) কোনাবাড়ী ইউনিয়ন, মো. কাউসার আহম্মেদ কাউন্সিলর ৭ নং ওয়ার্ড,যুবলীগ নেতা আহসান পালোয়ান,জাহিদ পাঠান,জহিরুল ইসলাম জহু সহ সকল নেতৃবৃন্দ।

৮নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয় (জেলখানা রোড) কোনাবাড়ী থানা শ্রমীক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়, এ সময় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন হেলুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাজী সাহাব উদ্দিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো.জহির উদ্দিন সভাপতি শ্রমিক লীগ কোনাবাড়ী থানা, জাকির হোসেন ভান্ডারী সাধারণ সম্পাদক কোনাবাড়ী থানা শ্রমিক লীগ,মো. রেজাউল করিম সভাপতি প্রার্থী যুব লীগ, হাজি আশিকুর রহমান জিয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী যুবলীগ কোনাবাড়ী থানা,যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মনিরুজ্জামান মনির, মো. রাহাম উদ্দিন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, মোঃ কামাল হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো. আজিজুল ইসলাম লিটন প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক, মো. জামাল হোসেন শাকিব সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনজুর আলম, নিজাম হাওলাদার সদস্য ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিসিক (ফলপট্টি), কুদ্দুস নগরের স্কুল মাঠে মো.মিজানুর রহমান পরান এর সভাপতিত্বে,মো. আনিছুর রহমান মাস্টার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. আবদুর রহমান মাস্টার সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ, মে. আব্বাছ উদ্দীন খোকন কাউন্সিলর ১২ নং ওয়ার্ড, মো. তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মো. আবুল কাশেম যুগ্ম সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, এস. এম ফয়েজ, আনোয়ার হোসেন মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য মো. দেওয়ান মনির, দপ্তর সম্পাদক নুর এ আলম বাবু সহ সকল নেতৃবৃন্দ।
এছাড়াও কোনাবাড়ী থানা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের মিজানুর রহমান রাকিব, কবিরাজ শেখ মোজাম্মেল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এর নিজস্ব আয়োজনে দোয়া মিলাদ ও কাঙ্গালি ভোজের আয়োজন করেন।
আজকালের কন্ঠ /রাকিব /কবির