Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৬, ২০২২ , ১২:৪০ অপরাহ্ণ

হাসীব আলম তালুকদার এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল উপজেলা প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীর উত্তম ক্যাপ্টেন শামসুল আলম তালুকদারের পুত্র মেধাবী ও তরুণ সমাজসেবক হাসীব আলম তালুকদার এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয় ।সোমবার (১৫ ই আগস্ট) দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রী কলেজ হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক এইচএম মিরন।সভার সভাপতিত্ব করেন কাছিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান।

সভায় বক্তব্য রাখেন বীর উত্তম ক্যাপ্টেন শামসুল আলম তালুকদারের পুত্র সমাজসেবক হাসীব আলম তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মমিন খান, বিশিষ্ট ব্যবসায়ী বিধানচন্দ্র শীল, কারখানা দারুণ ইসলামিয়া মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, সরকারি অধ্যাপক মোঃ খলিলুর রহমান সহ আরো অনেকে।

উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

Open photo

পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও গরিবদের মাঝে তবারক বিতরন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন