Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৫, ২০২২ , ৮:১৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা মহানগর দক্ষিণে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

লেখকঃ আজকালের কণ্ঠ

এম রহমান : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

সোমবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু ভবনের সামনের রাস্তায় জমায়েত হন। সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বর ত্যাগ করার পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন