Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৭, ২০১৯ , ১২:০৮ পূর্বাহ্ণ

সুন্দরবনে দুবলা হতে ১০ শিশু শ্রমিক উদ্ধার, আটক- ১

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে দুবলা হতে ১ জন অপহরণকারী ও ১০ শিশু শ্রমিকে উদ্ধার করেছে কোষ্টগাড। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি আউটপোস্ট দুবলা এর একটি টহল দল বাগেরহাট জেলার শরণখোলা থানাধীন মাঝেরকেল্লা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন শিশু শ্রমিক উদ্ধারসহ ১ জন অপহরণকারীকে আটক করে।
উদ্ধার কৃত শিশু শ্রমিকরা হলো মো. রেণু মিয়া , মো. টুটুল মিয়া, মো. মানিক হোসেন , মো হৃদয়, মো. আক্তার, মো.আলআমিন, মো আমির হোসেন, মো. রিমন, মো. আরিফ, মো. পারভেজ ।
অপহরণকারীর মো. নুরুল হক (৩৬) চট্রগ্রামের বাশখালী উপজেলার, কুচুরী এলাকার মৃত ফরিদ মিয়া ছেলে।
অপহরণকারীরা এদেরকে বিভিন্ন জায়গা থেকে কাজ দেওয়ার কথা বলে বোটযোগে দুবলাচরের শুটকী পল্লী নিয়ে আসা হয় । গত ঘূর্ণিঝড় বুলবুল এর সময় উদ্ধারকৃতদের একজন ঘটনাটি অবগত করলে কোস্ট গার্ড পরবর্তীতে উদ্ধারকাজ পরিচালনা করে। একজন আটক অপহরণকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত জেলেদের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে কোষ্টগার্গের গোয়েন্দা কর্মকর্তা লে: বিএনভিআর আব্দুল্লাহ আর মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ।

আজকালের কন্ঠ /সওকাদ /মিজান

প্রিন্ট করুন