নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ীতে পুলিশের হাতে ইয়াবা সহ আটক হয়েছেন গাজীপুর মহানগর গনফ্রন্ট সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক ভাষা আন্দোলন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও প্রিন্স নিউজ ২৪ বিডি টিভির নামধারী সাংবাদিক টুটুল।
গত ১১ই আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ও তার সহযোগী সহ পুলিশ আটক করেন। এছাড়াও টুটুল সাংবাদিকতার আড়ালে ইয়াবা ব্যবসার পাশাপাশি শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নিজেকে বড় মাপের নেতাও সাংবাদিক বনে যান। গ্রেফতার কৃত হলেন কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার রতন মিয়ার ছেলে নামধারী ভাষা ও প্রিন্স ২৪ টিভির কথিত সাংবাদিক টুটুল (২৭) আমবাগ পশ্চিমপাড়া এলাকার মৃত্যু তোফাজ্জল হোসেন এর ছেলে ফরিদ মিয়া (৫১)।
পুলিশ জানায় টুটুল ও সহযোগী ফরিদ উদ্দিন দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার আড়ালে কোনাবাড়ী সহ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। জানা যায় এদের বিরোধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলা রয়েছে। ১২ই আগস্ট (শুক্রবার) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান কোনাবাড়ী থানা পুলিশ।
আজকালের কন্ঠ /রাকিব /কবির