Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২২ , ৮:০০ অপরাহ্ণ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফের ১টি ট্রলার ডুবি, নিখোঁজ ৯

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতাঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ফের ১৫ জেলে সহ এফবি নিশাত নামে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এতে ৯ জেলে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে পায়রা বন্দরের শেষ বয়ার ১৪ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলো: ফরহাদ, ইয়াসিন, সোহেল, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর। তাদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি শামিম জানান, মঙ্গলবার রতে হঠাৎ ঢেউয়ের তান্ডবে তাদের ট্রলারটি উল্টে যায়। এসময় অন্য একটি ট্রলার তাকে সহ ৪ জেলেকে উদ্ধার করে।পরে বুধবার দুপুরে সুন্দরবন এলাকায় আরও দুই জেলের সন্ধান পাওয়া যায়। উদ্ধারকৃত জেলেরা মহিপুর উপ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

পায়রা বন্দর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল পিও জানান, পায়রা বন্দর ও নিজামপুর কোষ্টগার্ড ঝুঁকি নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে সোমবার গভীর রাতে একই স্থানে আরও দুইটি ট্রলার ডুবে যাওয়ায় দুই জেলে নিখোাঁজ রয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন