গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কড্ডা এলাকা তুরাগ নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুটি শিশু মৃত্যুবরণ করেছে।
এরা গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কড্ডা খোয়ারপাড়া এলকার আকবর আলীর ছেলে সাঈম হোসেন (১২) ও একই এলাকার ইদ্দি হাসানের নাতি শিশির (১১)।
স্থানীয়রা জানান, ৯ই অগাস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টার দিকে কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদীতে গোসল করতে নামে ৩ শিশু,গোসল করতে গিয়ে দুইজন শিশু পানির নিচে তলিয়ে যায়। পরে পাশে থাকা অপর শিশুর চিৎকারের লোকজন ছুটে এসে নদীতে নেমে খুঁজতে শুরু করে।
খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এস.আই মতিউজ্জামান বলেন, ৩ জন শিশু পানিতে গোসল করতে নামলে এরমধ্যে ২ শিশু তলিয়ে যায় এবং দুজনের মৃত্যু হয়। শিশু দু’টির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আজকালের কন্ঠ /রাকিব