Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০১৯ , ১২:০১ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি কোনাবাড়ি এলাকার ডেঙ্গুর প্রকোপ হটাৎ বেড়ে চলেছে

লেখকঃ আজকালের কণ্ঠ

কবির হোসেন খান জেলা প্রতিনিধিঃ গাজীপুর গাজীপুর সিটির কোনাবাড়ী ৮ নং ওয়ার্ড ৯ নং ওয়ার্ডে দেখা গেছে যে, একাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে।কাশিমপুর রোড শরিফ মেডিকেল হাসপাতাল গিয়ে দেখা যায় একাধিক ডেঙ্গু রোগী ভর্তি আছে। ভর্তিকৃত রোগীরা হলেন মো. নাইম পিতা আব্দুল হালিম পোস্ট মুন্সিনগর নবাবগঞ্জ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর বি,বি,এস অধ্যায়নরত চার দিন ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।নাইম ৮নং ওয়ার্ড আজিবরের বাড়ীর ভারাটিয়া। মোতালেব হোসেন গ্রামঃ পদ্মপুকুর পোস্টঃ ফরিদপুর থানাঃ মিঠাপুকুর জেলাঃ রংপুর,৯নং ওয়ার্ডে আরমানের বাসার ভাড়াটিয়া, তিনি পাঁচ দিন ধরে একই মেডিকেলে চিকিৎসার জন্য আছেন। মহিউদ্দিন দেউলিয়া বাড়ির স্হায়ী বাসিন্দা কোনাবাড়ী সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার এর ভাতিজা। তিনি ও শরিফ মেডিকেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। মো.আতাউর করিম পুলিশ সদস্য গ্রামঃ চারিতলা পোস্টঃ থানা কেন্দুয়া জেলাঃনেত্রকোনা কোনাবাড়ী থানা কর্মরত কনস্টোবল তিনি একই হাসপাতালে ভর্তি আছেন। ফাতেমা আলম খুজবো নামের ( ১০) পিতা. মোহাম্মদ ফিরোজ আলম তিনি ৯ নং ওয়ার্ড কোনাবাড়ী বাসিন্দা বর্তমানে এই শিশু মেয়েটিও এ হাসপাতালে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিয়েছেন। উক্ত হাসপাতালে কর্মরত ডাক্তার তাসকিন ইসলাম জানান এবারে ডেঙ্গুর যে প্রবণতা সেটি আগের বছরের মত নয়, এমন কি লক্ষণ ও কিছুটা ভিন্ন কারণ আগের বছরগুলোতে এসিড মশা কামড়ালে প্রচন্ড জ্বর হতো কিন্তু এবার অনেক ক্ষেত্রেই তাপমাত্রা খুব বেশি দেখা যাচ্ছে না। গত কয়েক বছর হেমোরেজিক জ্বর হচ্ছিল অনেকেরই। কিন্তু এবার সেটি তেমন একটা দেখা যাচ্ছে না। এ কারণে এবার অল্প জ্বর হলেও চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
শরীফ মেডিকেলের পরিচালক ডাক্তার-খ,ম শরীফ জানান কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে ফুলের টপ, প্লাস্টিকের পাত্র, পরিত্যাক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, ডাবের পরিত্যক্ত খোসা, মটকা, পলিথিনের প্যাকেটে পানি জমার কারনে এই ডেঙ্গু মশার জন্ম হতে পারে। তিনি যানান, ডেঙ্গু জ্বরের জন্য দিনে সর্বোচ্চ চার বার প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, জ্বর কমানোর জন্য বারবার শরীর মুছে দিতে হবে, জ্বরে পানিশূন্যতা দেখা দেয় তাই প্রচুর পানি ও তরল জাতীয় খাবার যেমন, ফলের জুস, শরবত ইত্যাদি পান করতে হবে বলেও জানান তিনি।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশে গাজীপুরের সকল ওয়ার্ডে বিনামূল্যে ডেঙ্গু মশার ঔষধ ফগার মেশিন দিয়ে ছিটানো হয়। যাহা গাজীপুরের সকল নাগরিক এর সুফল কামনা করেন, কিন্তু হঠাৎ করে এত আবার ডেঙ্গু মশার উপক্রমে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সকল রোগীর অভিভাবকরা শংকিত।

স্হানীয় কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লার মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন আমি এসে কথা বলব।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন