Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৩, ২০১৯ , ৯:০০ অপরাহ্ণ

মির্জাগঞ্জে অবৈধ ভাবে চৈতা উপ-স্বাস্থ্য কেন্দ্রের গাছ বিক্রি করলেন ডাঃ মিজান

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মাদবখালী ইউনিয়নের চৈতা উপ-স্বাস্থ্য কেন্দ্রর বাউন্ডারির ভিতরের মেহগনি ও ছৈলা সহ বিভিন্ন প্রজাতির গাছ অবৈধ ভাবে কেটে স্থাণীয় রাসেল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান। প্রায় ১৪০ পিচ গাছ কেটে বিক্রি করেন যার আনুমানিক মুল্য দুই লক্ষ টাকা।
নদীর পাড়ের বনাঞ্চাল বিভিন্ন ঝড়-ঝাপটা থেকে জনজীবন ও ঘর-বাড়ি রক্ষা করে। সেই বনাঞ্চল অবৈধভাবে কেটে বন উজার করেছেন ডাঃ মোঃ মিজানুর রহমান বলে কিছু স্থানীয়রা জানায়। এ ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা জানান, ডেঙ্গু রোধ করার জন্য ডাঃ মোঃ মিজানুর রহমানকে ঝোপ-ঝার পরিস্কার করার জন্য বলা হয়েছে কিন্তু তাকে কোন বড় গাছ কাটাঁর কথা বলা হয় নাই। গাছ কেটে সে অপরাধ করেছে। এ জন্য গতকাল বুধাবার তাকে অফিসিয়ালি সোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

এবিষয়ে ডাঃ মিজানুর রহমান গাছ কাটা ও বিক্রির কথা স্বীকার করেন এবং বলেন উপরের নির্দেশে এটা আমি করেছি।

আজকালের কন্ঠ /বাদল হোসেন /মিজান

প্রিন্ট করুন