Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৮, ২০২২ , ১০:৪৮ পূর্বাহ্ণ

সিঁদ কেটে চুরি হওয়া শিশু ১৮ ঘন্টা পর উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার বাউফল: পটুয়াখালীর বাউফলে ঘরের সিঁদ কেটে চুরি হওয়ার ১৮ ঘন্টা পর শিশু রিসানকে উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় চুরির অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেন বাড়ি বাউফলের কেশবপুর ইউনিয়ন ।

প্রিন্ট করুন