শরীয়তপুর প্রতিনিধি : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে পরিবহন ভাড়া। সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করায় তিন পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ আগস্ট) দুপুরে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ আদেশ দেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।
এরমধ্যে শরীয়তপুর পরিবহন ২৫ হাজার, শরীয়তপুর সুপার সার্ভিস ২৫ হাজার ও শরীয়তপুর ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও মনদীপ ঘরাই আজকালের কন্ঠ কে বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শরীয়তপুর থেকে ঢাকা ৫২ সিটের পরিবহনে জনপ্রতি ২০১ টাকা। আর ৪০ সিটের পরিবহনে জনপ্রতি ২৫৭ টাকা। কিন্তু ৫২ সিটে জনপ্রতি ২০১ টাকা ভাড়া হলেও সেখানে ৪০ সিটের ভাড়া দেখিয়ে জনপ্রতি ২৫৭ টাকা ভাড়া নেয়া হচ্ছে। তাই তিন পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমামা করা হয়েছে।
আজকালের কন্ঠ /বিনা /রনি