Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৭, ২০২২ , ২:৩৮ অপরাহ্ণ

তামিমের পর বিজয়ের দুর্ভাগ্যজনক আউট

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ দল। প্রথম পাওয়ার প্লে’তেই ৬২ রান করে ফেলেছিল টাইগাররা।

কিন্তু তিন ওভারের মধ্যে দুই ওপেনার বিদায়ে হঠাৎ করেই চাপে পড়ে গেলো সফরকারীরা।

হাফ সেঞ্চুরি করেই বিদায় নিয়েছেন তামিম। এরপর ১৩তম ওভারে জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গাকে স্ট্রেট ড্রাইভ খেলেন নাজমুল হোসেন শান্ত। বল চিভাঙ্গার হাত ছুয়ে নন স্ট্রাইকের স্টাম্প ভেঙে দেয়। ওই প্রান্তের ব্যাটসম্যান এনামুল ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। রান আউট!

২৫ বলে ২০ রান করে ফিরলেন এনামুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ১৫ ওভারে ২ উইকেটে ৮৭ রান করেছে। ওভারপ্রতি গড়ে ৫.৮ করে রান তুলেছে বাংলাদেশ। ১৬ বলে ১১ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে ৫ বলে ৩ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন