কোনাবাড়ী থানার জরুন এলাকায় ৫টি চোরাই গরু সহ চোর আটক | Daily AjKaler Kontho

কোনাবাড়ী থানার জরুন এলাকায় ৫টি চোরাই গরু সহ চোর আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০১৯, ৬:২৭ অপরাহ্ন
কোনাবাড়ী থানার জরুন এলাকায় ৫টি চোরাই গরু সহ চোর আটক

গাজিপুর (কোনাবাড়ি) প্রতিনিধি : গত ১১ নভেম্বর মঙ্গলবার রাতে কোনাবাড়ী থানার জরুন পাঠান বাড়ির মাদ্রাসার কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫টি চোরাই গরু সহ চার গরু চোরকে আটক করে কোনাবাড়ী থানা পুলিশ।

আটককৃতরা হলেন,কোনাবাড়ী থানার জরুন এলাকার সামসুল উদ্দীনের ছেলে জামান সরকার (৫০) টাংগাইল জেলার ভুয়াপুর থানার খাসভরা বাড়ির সুরুজ জামানের ছেলে হাসান আলী (৩৫),হাসান কোনাবাড়ী জরুন এলাকায় জমি ভাড়া নিয়ে বাসাবাড়ি তৈরি করে ভাড়া দিতেন।

বগুড়া জেলার সোনাতলী থানার মহেশবাড়ীর এলাকার আনোয়ার হোসেন এর ছেলে সরোয়ার হোসেন (৩২) এবং হাসান আলীর বাসার ভাড়াটিয়া।সিরাজগঞ্জ সদর থানার রুপসা এলাকার সরোয়ারদ্দিন হোসের এর ছেলে সাখাওত হোসেন (২৭), হাসানের বাড়ির ভাড়াটিয়া।

এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম দৈনিক দেশবার্তা কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাইকেল বনিক এস আই শাহ পরান সহ স্বগীয় ফোর্স অভিযান চালিয়ে ৫ টি গরুসহ ৪ জন গরু চোর কে আটক করে। জিঞ্জাসাবাদ করার সময় জানতে পারে তারা গরু ৫টি চুরি করেছে।

অভিযোগের ভিত্তিতে আসামীদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আজকালের কন্ঠ /কবির /মিজান