মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান :বান্দরবানের আলীকদম উপজেলাধীন ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চিওউনি পাড়ার মেইন সড়ক মসজিদের পাশে বটতলী পাড়া হতে ছবুর ঘোনা, প্রভাত কারবারি পাড়া, ঘোনাপাড়া রাস্তা জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি দীর্ঘ দিনেও পাকা না হওয়ায় এলাকাবাসী সড়কে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।
আজ শুক্রবার (২৯ জুলাই) বিকালে কাঁচা রাস্তা পাঁকা করার দাবি জানিয়ে বটতলী গ্রামের লোকজন রাস্তার উপর ধানের চারা রোপন করেন।
বটতলী পাড়ার মোঃ আবছার ও মোঃ শহিদুল ইসলাম জানান, বর্ষাকাল আসলে কাঁচা এই রাস্তাটিতে হাঁটু পর্যন্ত কাদা হয়। চলাচলের একে বারেই অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলে সড়কটি ধান চাষের জমির মত কাদায় ভরপুর হয়ে উঠে। তাই ধানের চারা লাগিয়ে রাস্তা মেরামতের জন্য প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এই ব্যাতিক্রম প্রতিবাদ করেন উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডদের জনসাধারণ। প্রতি বছর বর্ষায় এ রাস্তা খানাখন্দে পানি আর কাঁদায় ভরে যায়। ফলে রাস্তা দিয়ে স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এ রাস্তাটি মেরামতের জন্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে-দ্বারে ঘুরেও কোন লাভ হয়নি। তাই জনবহুল এই এলাকার সড়কটি পাঁকা না করায় সড়কে ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দার ফেরদৌস রহমান সর্দার জানান,বর্ষাকাল এলেই জনবহুল এই সড়কে হাঁটু পরিমাণ কাদা হয়ে চলাচলের জন্য একে বারেই অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি দীর্ঘ দিনেও পাঁকা না করায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপন করেছেন।
মাদ্রাসার ছাত্র আব্দুল বারেক বলেন, রাস্তাটি পাঁকা করা খুবই জরুরি,একটু বৃষ্টি হলেই কাদা পানিতে রাস্তাটি একাকার হয়ে যায়। ফলে আমাদের মত শিক্ষার্থীদের মাদ্রাসা ও বিদ্যালয়ে যাওয়া-আসা খুবই কষ্ট হয়ে পড়ে। কখনো কখনো বিদ্যালয়ে যেতেই পারিনা। কাজেই রাস্তাটি পাঁকা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই।
আলীকদম সদর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব আবু ছালাম বলেন এই রাস্তাটি কয়েক মাস আগে ইউনিয়ন পরিষদের রাস্তার কাজের কর্মসূচি লোক দিয়ে মেরামত করা হয়েছে এবং রাস্তাটি ব্রিক সলিন করার জন্য বিভিন্ন ভাবে তদারকি চলছে আমার এবং রাস্তাটি নির্মাণ করার জন্য আলীকদমের এলজিইডি অফিস পরিমাপ করে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন এলাকার লোক জন্য কে আমি বলেছি রাস্তাটি ইট দিয়ে তৈরি করার জন্য প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং তালিকা করেছি সময় মতো কাজ হবে। কিন্তুু এলাকার কিছু অসাধু লোক কয়েক জন্য মিলে ষড়যন্ত্র করে পানি দিয়ে ধানের চারা রোপণ করা হয়েছে আলীকদমে তেমন কোনো বৃষ্টি নেই এঘটনা ঘটবে এটা পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য আবু ছালাম এর দাবি।
এদিকে আলীকদম উপজেলা নির্বাহী প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, বটতলী পাড়ার যাতায়াতের রাস্তাটি আমার আগের উপজেলা নির্বাহী প্রকৌশলী আলীকদমে আরো কয়েকটি রাস্তা পরিমাপ করে এলজিইডি দপ্তরে পাঠানো হয়েছে বলে জানে গেছে সেগুলোর মধ্যে এটিও থাকতে পারে বলে তিনি মনে করেন।
আপনার মতামত লিখুন :