বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ের প্রত্যান্ত এলাকায় পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গরীব অসহায় নারী’দের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ও জেলার কৃষক সমবায় সমিতির মাঝে ফলদ চারা, বকনা গরু বাছুর, ফুট স্প্রে মেশিন ও পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাছির উদ্দীনের উপস্থাপনায় জেলা পরিষদের উদ্যোগে সোমবার ২৭জুন দুপুর সাড়ে বারোটা দিকে পান বাজার জেলা পরিষদ রেষ্ট হাউস চত্বরে এই গুলো বিতরণ করা হয়।
এতে পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু দুংড়িমং মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব ক্য সা প্রু মার্মা।
আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম। জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল রহমান। জেলা পরিষদের ভেটেনারি অফিসার ডাঃ প্রলাশ কান্তি চাকমা। আলীকদম উপজেলা কৃষি অফিসার জনাব পিযুষ রায়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জনাব, রুপম চন্দ্র মহন্ত। সহ উপকার ভোগী’রা উপস্থিত ছিলেন।
এসময়ে দরিদ্র অসহায় ২৫জন নারী’দের মাঝে ১টি করে বকনা বাছুর গরু ও কৃষক সমবায় সমিতির মাঝে ২টি পাওয়ার টিলার বিতরণ এবং ইউএনডিপি’র সহযোগিতা বিভিন্ন জাতের ফলদ চারা দেওয়া হয়।